ইংলিশ শিখতে আজ থেকেই এই ১০ অভ্যাস গড়ে তুলুন

ইংরেজি শিখতে আমরা অনেকেই চাই, কিন্তু কিভাবে শুরু করবো আর কিভাবেই, কিভাবে আগ্রহ বাড়াও, কিভাবে ইংরেজি শেখাটাকে আনন্দময় করবো কিংবা কিভাবে লম্বা সময় লেগে থাকার মানসিকতা তৈরি করবো তা অনেকেই জানি না। আমরা প্রথমেই শুরু করে দেই ভোকাবোলারি মুখস্থ করা দিয়ে। এখনই বলে রাখি, অন্ধের মত ভোকাবোলারি মুখস্থ করতে থাকলে আপনার দক্ষতার খুব একটা হের-ফের হবে না। তাহলে কি করতে হবে? সেটা নিয়েই আজকে ১০টি ইংরেজি শেখার টিপস(পর্ব ১) লিখতে যাচ্ছি।

How to learn English, English, Easy to learn english, english spoken course, কিভাবে ইংরেজি শিখবো, ইংলিশ স্পোকেন কোর্স

 

১) ভুল করতে ভয় পাবেন না। নিজে উপর বিশ্বাস রাখুন। মানুষ যদি আপনার ভুল না জানে তাহলে তারা তা শুধরানর জন্য আপনাকে পরামর্শ দিতে পারবে না। তাছাড়াও আপনি নিজেও ধীরে ধীরে সচেতন হয়ে উঠবেন আপনার ইংরেজি দক্ষতা সম্পর্কে। তাই ভুল করুন, যত বেশী পারা যায়।

“তাই ভুল করুন, যত বেশী পারা যায়।”

২) নিজেকে ইংরেজি দিয়ে ঘিরে ফেলুন। সবচেয়ে ভালো হয় যদি কোন ইংলিশ স্পিকিং ক্লাবে জয়েন করতে পারেন, তাহলে একটি ইংলিশ স্পিকিং পরিবেশ থেকে আপনি অসচেতন ভাবেও অনেক কিছু শিখে ফেলতে পারবেন। তাছাড়াও ফেসবুকে ইংরেজি পেইজ ফলো করুন, ইউটিউবে বেশী বেশী ইংরেজি চ্যানেল সাবস্ক্রাইব করুন, ইংরেজি আর্টিকেল পড়ুন, বাংলার বদলে একই খবর ইংরেজি পত্রিকা থেকে পড়ুন। অর্থাৎ আপনার চারপাশের যেসব মাধ্যম থেকে আপনি সারাদিন ইনফরমেশন কনসিউম(consume) করতে থাকেন, সে সব মাধ্যম যেনও ৯০%-ই ইংরেজি মাধ্যম হয়, তা নিশ্চিত করুন।

“নিজেকে ইংরেজি দিয়ে ঘিরে ফেলুন”

৩) প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ইংরেজি চর্চা করুন। হতে পারে সেটা স্পিকিং, লিসেনিং বা রাইটিং। হতে পারে সেটা ১ ঘণ্টা, আধা ঘণ্টা এমনকি ১৫ মিনিটও। কিন্তু প্রতিদিন একটি নির্দিষ্ট সময় রাখুন ইংরেজি চর্চার জন্য এবং সেটি কঠোর ভাবে মেনে চলুন। খাওয়া ঘুমানর মত যেন এটিও আপনার রুটিনের একটি অংশ হয়ে যায় সেই চেষ্টা রাখুন।

৪) আপনার বন্ধু, পরিবারের সবাইকে জানিয়ে রাখুন যে আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন। এই চেষ্টায় তারা জেনো আপনাকে সাহায্য করে এবং আপনার প্র্যাকটিস টাইমে তারা যেনও আপনাকে বিরক্ত না করে সেটিও জানিয়ে রাখুন। এতে করে অন্যদের সামনে ইংরেজি শিখতে যে জড়তা কাজ করে, তা থাকবে না।

“আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন, এটি পরিচিতদের জানিয়ে দিন”

৫) ৪টা মূল স্কিলের প্রতি সমান জোড় দিন। স্পিকিং, লিসেনিং, রাইটিং এবং রিডিং। ঘুরিয়ে ফিরিয়ে ৪টি স্কিলই প্রতিদিন চর্চা করুন। একটি স্কিল ১ মাস টানা চর্চা না করে ৪টি স্কিল ঘুরিয়ে ফিরিয়ে চর্চা করা ভালো।

“৪টা মূল স্কিলের প্রতি সমান জোড় দিন”

৬) একটি নোট বুক রাখুন যেখানে আপনার প্রতিদিন শেখা নতুন শব্দ গুলো লিখে রাখবেন। প্রতিদিন স্বাভাবিক কথোপকথনে সেই ৩ টি শব্দ ব্যাবহার কমপক্ষে একবার হলেও ব্যবহার করুন।

৭) শব্দ মনে রাখার ক্ষেত্রে শুধুমাত্র শব্দ মনে রাখার চেষ্টা না করে একটি পূর্ণ বাক্য মনে রাখার চেষ্টা করুন।

“পূর্ণ বাক্য মনে রাখুন”

৮) ইংরেজি শেখাটাকে একটি লম্বা জার্নি হিসেবে ভাবুন। শুধু আগামী পরীক্ষার জন্য আপনি ইংরেজি শিখছেন না। এটি সারা জীবন আপনার সাথে থাকবে। এই জিনিসটি আপনি বেঁচে থাকার আগ পর্যন্ত ব্যবহার করবেন। তাই একটি বড় স্বপ্ন মাথায় রেখে ইংরেজি শিখতে বসুন। এতে আপনার মনোযোগ রাখতে এবং লম্বা সময় প্র্যাকটিস ধরে রাখতে সুবিধে হবে।

“ইংরেজি সারা জীবন আপনার সাথে থাকবে”

৯) আগ্রহ সৃষ্টি করুন মন থেকে। ‘আমাকে ইংরেজি শিখতে হবে’ এমন মনোভাব না রেখে, “আমি ইংরেজি শিখতে চাই” মনোভাব রাখুন। যদি জোর করে শিখতে চেষ্টা করেন তাহলে একটা সময় পর জিনিসটাকে বোঝা মনে হবে। আগ্রহ সৃষ্টির জন্য পছন্দের ইংরেজি মুভি দেখতে পারেন, কমেডি শো বা কার্টুন দেখতে পারেন, নতুন একজন ইংরেজি বলা মানুষের সাথে বদ্ধুক্ত করতে পারেন, ইংরেজি ছড়া বা জোকস পড়তে পারেন।

“শেখাটাকে আনন্দময় করে তুলুন”

১০) প্রতি সপ্তাহে সফল ভাবে আপনি যদি প্রতিদিন ইংরেজি চর্চা চালিয়ে যেতে পারেন তাহলে নিজেকে ট্রিট দিন। হয়তো একটি বার্গার, বা ২ ঘণ্টা ভিডিও গেম। যেটা কাজে দেয় আপনার জন্য। নিজেকে পুরস্কৃত করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।

“সফল হলে নিজেকে নিজে ট্রিট দিন”

Md Masud Rana

একটা সপ্ন জয়ের পথের পথিক ¤ আমি এমন একটা ছেলে যে কিনা সহজ, সরল ও স্বচ্ছ এক্কেবারে মিনারেল ওয়াটারের মত, যদি আপনি ঠিকমত বুজতে পারেন। * * ¤ আর যদি বুজবার না পারেন পৃথিবীর অষ্টম আচার্য্য মনে হবে আমাকে, সমুদ্রের মত কোথায় শুরু, কোথায় শেষ সেটাও বুজতে জীবন শেষ হবে যাইবে।

Post a Comment

Previous Post Next Post